আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

বিধিনিষেধ না মানায় সিরাজগঞ্জে আরও ৯১ জনের অর্থদণ্ড, একজনের জেল

নিজস্ব প্রতিবেদক :

লকডাউনের বিধিনিষেদ উপেক্ষা করে বিনা কারণে ঘরের বাইরে বের হওয়ায় সিরাজগঞ্জে ৭৬টি মামলায় ৯১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও এক ব্যক্তিকে ৭ দিনের কারাদন্ডাদেশও দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় এসব অভিযান চালানো হয়।

শুক্রবার (৯ জুলাই) সকালে এসব তথ্য নিশ্চিত করে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মাসুদুর রহমান জানান, করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন মানাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নেতৃত্বে ১৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসব অভিযানে বিনা কারণে ঘরের বাইরে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মেনে চলাসহ বিভিন্ন অভিযোগে ৭৬টি মামলায় ৯১ জনকে মোট ৩৮ হাজার ৩শ টাকা জরিমানা এবং একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ