সাজন বড়ুয়া সাজুঃ
বিজয় আমাদের আরাধনার ধন, উচ্ছাস, আত্মমর্যাদা ও মাথা উঁচু করার খড়গ।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এবিজয় বাঙ্গালীর বিজয়, বাংলাদেশির বিজয়, বাংলা ভাষাবাসীর বিজয়। এ বিজয় বিশ্বের বুকে বাংলাদেশের মাথা তুলে দাঁড়াবার বিজয়।
বাংলাদেশের ৫০ তম বিজয় দিবসে স্বাধীনতা শিক্ষক পরিষদ(স্বাশিপ) কক্সবাজার সিটি কলেজ শাখার পক্ষ থেকে সকাল ৯ টার সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে বিজয়ের উল্লাস এবং যাদের মহান আত্মত্যাগে আজ আমরা বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবার সুযোগ পেয়েছি তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন
এসময় উপস্থিত ছিলেন শিক্ষাবন্ধু খ্যাত কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ এবং স্বাশিপ চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক কমিটির সদস্য প্রফেসর ক্য থিং অং, উপাধ্যক্ষ প্রফেসর আবু মো জাফর সাদেক, স্বাশিপ কক্সবাজার সদর শাখার সভাপতি অধ্যাপক গোপাল কৃষ্ণ দাশ, স্বাশিপ কক্সবাজার সিটি কলেজ শাখার আহবায়ক অধ্যাপক সাইফুল ইসলাম, সহ সভাপতি আব্দুল মারেক কাজল, সাধারণ সম্পাদক শাহনেওয়াজ মোর্শেদ, প্রভাষক মুবিনুল ইসলাম, নাছির উদ্দীন, শামীম রেজা, জাহাঙ্গীর আলম, এহসান উদ্দীন, আব্দুল্লাহ আল নোমান সহ কক্সবাজার সিটি কলেজ শাখার সকল নেতাকর্মীবৃন্দ এবং কক্সবাজার সিটি কলেজের অধ্যাপক/অধ্যাপিকাবৃন্দ।