হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি :
বিজয়নগর ইসলামপুরে বীরপাশায় ৯০ পিস ইয়াবা সহ ২ যুবক গ্রেফতার।
১৩ জুলাই সোমবার বিজয়নগর থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আ,স,ম আতিকুর রহমান স্যারের নেতৃত্বে এস,আই হোসাইন মোহাম্মদ কামরুজ্জামান ও এএসআই মোঃ রবিউল ইসলামের সঙ্গীয় ফোর্সসহ আলফাজ (১৯) পিং মৃত মোহাম্মদ আলী @ ফুল মিয়, ও মোঃ ইব্রাহিম @ রাসেল @ নান্টু (২০), পিং দুদ মিয়া @ উদু মিয়া উভয় সাং নোয়াপাড়া (মুড়াপাড়া), থানা মাধবপুর, জেলা হবিগঞ্জদ্বয়কে ৯০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ বীরপাশা (আমতলী) হতে রাত্র ২১.৩৫ ঘটিকার সময় ধৃত করা হয়।