আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

বান্দরবানের লামায় বন বিভাগের উদ্যোগে গাছের চারা বিতরণ

 

মোঃ চান মিয়া, লামা বান্দরবান প্রতিনিধি :

বান্দরবানের লামায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে ১ কোটি চারা বিতরণের অংশ হিসাবে লামা উপজেলায় বন বিভাগের উদ্যোগে ২০,৩২৫ টি চারা বিতরণ করা হয়। এসময় অতিথিরা কয়েকটি চারা রোপন করে চারা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মোস্তফা জামাল, উপজেলা চেয়ারম্যান। নূর-এ জান্নাত রুমি উপজেলা নির্বাহী অফিসার। এস এম কায়চার, বিভাগীয় বন কর্মকর্তা। মোঃ জহিরুল ইসলাম, মেয়র, লামা পৌরসভা।সুবল চাকমা, সহকারী কমিশনার (ভূমি)।মোঃ জাহেদ উদ্দিন, ভাইস চেয়ারম্যান। মোঃ মজনুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। জয় বণিক, উপজেলা মৎস্য কর্মকর্তা।নুরে,আলম হাফিজ, রেঞ্জ কর্মকর্তা, লামা সদর সহ প্রমূখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ