মোঃ ফামিন জামিল :
বানেশ্বর বাজার এর জলাবদ্ধতা নিরসন, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে গরু-ছাগলের হাটের স্থান নির্বাচন, বিভিন্ন উন্নয়ন প্রকল গ্রহণসহ বানেশ্বর বাজারের সার্বিক উন্নয়নের লক্ষে অদ্য বানেশ্বর বাজার পরিদর্শন করেন জনাব মোঃ ওলিউজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার, পুঠিয়া, রাজশাহী। এসময় সাথে ছিলেন জনাব জি. এম. হিরা বাচ্চু, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পুঠিয়া, রাজশাহী, মোঃ সাইদুর রহমান, উপজেলা প্রকৌশলী, পুঠিয়া, রাজশাহীসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ।