আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

বাণিজ্যমন্ত্রী ,টিপু মুনশি’র শোক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুতে

 

ডাঃ রফিক :

 

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী, এডভোকেট সাহারা খাতুন, এমপি এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ ক‌রে‌ছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এম‌পি।
এক শোকবার্তায় বাণিজ্যমন্ত্রী বলেন, সাহারা খাতুন মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আজীবন কাজ করে গেছেন এবং আওয়ামীলী‌গের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে আইনীসহ সকল সাহায্য-সহযোগিতা প্রদান করেছেন। তাঁর মৃত্যুতে দেশ ও জাতি একজন দক্ষ ও সৎ নারী নেত্রীকে হারালো।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ