আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

বাঘাবাড়ী মিল্কভিটা ও রবী ঠাকুরের কাছারিবাড়ি পরিদর্শনে রাজশাহী বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক :

শাহজাদপুরে বাঘাবাড়ী মিল্কভিটা ও রবী ঠাকুরের কাছারিবাড়ি পরিদর্শন করলেন রাজশাহী বিভাগীয় কমিশনার।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ী মিল্কভিটা কারখানা ও রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি পরিদর্শন করলেন রাজশাহী বিভাগীয় কমিশনার
ড. হুমায়ূন কবীর ।

প্রথমে সকালে তিনি বাঘাবাড়ি মিল্কভিটা কারখানা ও পৌর শহরে অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়ী পরিদর্শন করেন।বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহার আয়োজনে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রেশমবাড়ি গরুর বাথান এলাকা পরিদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন।এসময় তার সাথে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. ফারুখ আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোবারক হোসেন সহ আরো অনেকে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ