আজ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৬ ইং

বাগেরহাটে বিজেএসসি সভাপতির শীতবস্ত্র বিতরন

নিজস্ব প্রতিবেদক :

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়া ইউনিয়নের প্রায় এক হাজার দিনমজুর হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র (চাঁদর ও কম্বল) বিতরন করেছেন বিজেএসসি সভাপতি জি এম হিরক।

গতকাল বৃহস্পতিবার কয়েকজন স্থানীয় স্বেচ্ছাসেবককে সঙ্গে নিয়ে তিনি নিজ হাতে প্রত্যেকটি পরিবারের মাঝে তার এই শীতবস্ত্র উপহার পৌছে দেন। এছাড়া করোনা মহামারী চলাকালীন তিনি তার গ্রামের প্রায় দুই শতাধিক অসহায় দিনমজুর পরিবারকে অর্থসহায়তা ও কর্মসংস্থানের ব্যাবস্থা করে দিয়েছেন।

স্থানীয় বাসিন্দা দিনমজুর ইউসুফ ফকির, জাহিদ শেখ, আয়মেনা বেগম ও ছবিরন বিবির সঙ্গে কথা বলে জানা যায়, “হিরকের পরিবার দীর্ঘদিন যাবৎ অত্র এলাকার অসহায়, দরিদ্র, শ্রমজীবী মানুষদেরকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগীতা করে আসছেন। সেও তার পরিবারের ন্যায় আমাদের সকল বিপদ-আপদে পাশে এসে দাড়ায়।আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করি।’’

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ