আলমগীর হোসেন, বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় বাগমারা প্রেসক্লাবের দ্বী – বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ অক্টোবর) বাগমারা প্রেসক্লাবের হলরুমে সকাল ১০ থেকে দুপুর ১ টা পর্যন্ত এ ভোট গ্রহণ সম্পন্ন হয় ।উক্ত নির্বাচনে বাগমারা প্রেসক্লাবের কার্যকারী কমিটির ৭ টি পদের মধ্যে ৩ পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে ।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪ জন এরা হলেন , দৈনিক সংগ্রামের বাগমারা প্রতিনিধি “আফাজ্জল হোসেন” ভোট পেয়েছেন ৭টি , সময়ের আলো বাগমারা প্রতিনিধি “ইউসুফ আলী সরকার” ভোট পেয়েছেন ৫ টি ,
ইনকিলাবের বাগমারা প্রতিনিধি “আলতাফ হোসেন” ভোট পেয়েছেন ৪ টি এবং সোনালী সংবাদের তাহেরপুর প্রতিনিধি “এস . এম. সামসুদ্দোহা মামুন” ভোট পেয়েছেন ৬টি।সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২ জন তারা হলেন , আমাদের সময়ের বাগমারা প্রতিনিধি “নুর – কুতুবুল আলম” ভোট পেয়েছেন ১১টি ,
প্রতিদিনের চিত্র বাগমারা প্রতিনিধি “নাজিম হাসান” ভোট পেয়েছেন ১১টি।সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২ জন এরা হলেন , প্রতিদিনের সংবাদ বাগমারা প্রতিনিধি “হেলাল উদ্দিন” ভোট পেয়েছেন ১১ টি ,
সোনার দেশ পত্রিকার বাগমারা প্রতিনিধি “রাশেদুল হক ফিরোজ” ভোট পেয়েছেন ১১ টি ।এছাড়াও অবশিষ্ট ৪ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এরই মধ্যে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আমাদের রাজশাহীর প্রতিনিধি “শামীম রেজা” ,
দপ্তর সম্পাদক পদে উত্তরা প্রতিদিন ও সংবাদের বাগমারা প্রতিনিধি “আকবর আলী” কোষাধক্ষ্য দৈনিক বার্তার বাগমারা প্রতিনিধি “আব্দুল মতিন ” এবং কপিরাইট পদে ইত্তেফাক ও সানশাইন এর প্রতিনিধি “মাহফুজুর রহমান প্রিন্স”।বিঃদ্রঃ সহ-সভাপতি ও সাধারন সম্পাদক সমান ভোট পাই আর তাই তাদের এক বছর করে দায়িত্ব পালনের নির্দেশ দেন ।
প্রথম বছর দায়িত্ব পালন করবেন সহ-সভাপতি নুর- কুতুবুল আলম , এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন হেলাল উদ্দিন।পরিশেষে , সভাপতি নির্বাচিত হন আফাজ্জল হোসেন , প্রথম বছরের জন্য সহ-সভাপতি নির্বাচিত হন নুর কুতুবুল আলম ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন হেলাল উদ্দিন।
উক্ত কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল করিম । সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে রয়েছেন একাডেমিক সুপারভাইজার ড. মোঃ আব্দুল মমীত , দৈনিক সানশাইনের সম্পাদক ইউনুস আলী প্রমুখ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এবারের নির্বাচন অনুষ্ঠিত হয়।