বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় আউচপাড়া ইউনিয়নে ভি জি এফ এর আওতায় ৫ নং আউচপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ডি এম শাফিকুল ইসলাম শাফির তত্ত্বাবধানে হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) সকাল ১০ ঘটিকার সময় ৫নং আউচপাড়া ইউনিয়ন পরিষদের ৮০০ জন অসহায় দুঃস্থ পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় ।
চাল বিতরণের শুভ উদ্বোধন করেন, ট্যাগ অফিসার উপজেলা সহকারী শিক্ষা অফিসার খলিলুর রহমান শেখ ।এসময় উপস্থিত ছিলেন, ৫ নং আউচপাড়া ইউনিয়ন পরিষদের সচিব শ্রী রঞ্জন কুমার, ইউপি সদস্য আফসার আলীসহ ওয়ার্ডের সকল ইউপি সদস্য ও মহিলা সংরক্ষিত আসনের সদস্যগণ উপস্থিত ছিলেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভি,জি,এফ আওতায় আউচপাড়া ইউনিয়নে দুস্থ পরিবারদের ১০ কেজি করে এই চাল বিতরণ করা হয় ।চাল বিতরনের সময় বক্তব্য রাখেন আউচপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ডি এম শাফিকুল ইসলাম শাফি বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন।
আমিও সার্বক্ষণিক নানা ভাবে আপনাদের জনসেবায় নিজেকে নিয়োজিত রয়েছি। বিগত দিনের ন্যায় আমার এই ধারাবাহিকতায় আগামী দিনেও অব্যাহত থাকবে ।