বাগমারা প্রতিনিধিঃ
রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া বাজারে বুধবার সকালে ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করা হয়েছে।
রাজশাহী জেলা ভোক্তা অধিকারে সহকারী পরিচালক মাসুম আলী এ অভিযান পরিচালনা করেন।
উক্ত বাজার তদারকিমুল অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় হাটগাঙ্গোপাড়া বাজারের হেলাল মুদি স্টোর কে ১৫ হাজার এবং হেলাল ফল ভান্ডারকে ৫০০টাকা জরিমানা করেন।এসময় ছিলেন বাগমারা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আশরাফুল ইসলাম।
উক্ত অভিযানে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই জিল্লুর রহমান সহ একটি চৌকশ টিম নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে।
এ বিষয়ে রাজশাহী জেলা ভোক্তা অধিকারে সহকারী পরিচালক মাসুম আলী বলেন আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।