আলমগীর হোসেন বাগমারা প্রতিনিধি :
রাজশাহী বাগমারা – ৪ সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এর আয়োজনে বাগমারা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে দোয়াও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২৩ এপ্রিল শনিবার সন্ধ্যায় সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলন আয়তনে ইফতারের আয়োজন করা হয়েছে।

ইফতারের পূর্ব মুহুর্তে উপস্থিত সাংবাদিকদের মাঝে বাগমারা উপজেলার উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন সংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।এসময় উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,
বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মতিউর রহমান টুকু ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ দপ্তর সম্পাদক নুরুল ইসলাম শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান।
বাগমারা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মন্ডল হেলাল হোসেন শামীম রেজা আকবর হোসেন সুমিত রায় হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের সভাপতি আবু বকর সরকার সাধারণ সম্পাদক খোরশেদ আলম আলমগীর হোসেন সোহেল রানা আপেল মাহমুদ সহ বাগমারায় কর্মরত সাংবাদিকবৃন্দ।