আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

বাগমারায় মৎস্যচাষীদের মাঝে পিকআপ ভ্যান বিতরণ

বাগমারা প্রতিনিধি :

রাজশাহীর বাগমারায় সিআইজি সমিতিভুক্ত মৎস্য চাষীদের মাঝে মৎস্য ও খাদ্য পরিবহণযোগ্য পিকআপ ভ্যান বিতরণ করা হয়েছে। এআইএফ-২ ফান্ড এর আওতায় প্রত্যেক সমিতিকে একটি করে পিকআপভ্যান দেওয়া হয়।

উপজেলার দুইটি মৎস্য চাষী সমবায় সমিতির মাঝে ভুর্তুকিমূল্যে এই পিকআপ ভ্যান বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মৎস্য দপ্তরের উদ্যোগে উপকারভোগী মৎস্যচাষীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে দুটি পিকআপ ভ্যানের চাবি হস্তান্তর করা হয়।

পিকআপ ভ্যান হস্তান্তর কালে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা অলোক কুমার সাহা, রাজশাহী বিভাগীয় মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক কামরুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার,

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান, মৎস্য অফিসার রবিউল করিম, মৎস্য সম্প্রসারণ অফিসার মাহমুদুর রহমান, ক্ষেত্র সহকারী আব্দুল গাফ্ফার, কমল কুমার সরকার ।

এ সময় গনিপুর ইউনিয়নের চাঁন্দেরআড়া গ্রামের গোলাপফুল এনএটিপি সিআইজি মৎস্যচাষী সমবায় সমিতি লিমিটেড এবং গোবিন্দপাড়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের প্রতিভা এনএটিপি সিআইজি মৎস্যচাষী সমবায় সমিতি লিমিটেড এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ