আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

বাগমারায় বাঘাবাড়ি বাজারে সোনালী এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন 

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় সোনালী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং আউটলেটের ৮ম শাখার উদ্বোধন করা হয়েছে।

প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ যেন অতি সহজে অর্থ লেনদেন করতে পারে সে লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছে সোনালী ব্যাংক।

বুধবার সকাল ১০ টায় উপজেলার বাঘাবাড়ি বাজারে সোনালী ব্যাংক লিঃ এর এজেন্ট আউটলেট শাখায় সোনালী ব্যাংক ভবানীগঞ্জ শাখার ব্যবস্থাপক মাসুদ আহমেদ এর সভাপতিত্বে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনালী ব্যাংক লিমিটেড রাজশাহীর প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সৈয়দ মোঃ তৌহিদুল হক।

স্বাগত বক্তব্য রাখেন, বাঘাবাড়ি বাজার এজেন্ট আউটলেট এম হাসান ট্রেডার্সের স্বত্ত্বাধীকারী মাহমুদুল হাসান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাস্টার আনোয়ার হোসেন।উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক ভবানীগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার মাহমুদুল হক রানা,

ব্যবসায়ী শওকত আলী,উক্ত শাখার কর্মকর্তাগণ সহ এলাকার সূধীবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সোনালী ব্যাংক লিমিটেড রাজশাহী অফিসের সিনিয়র অফিসার শেখ সোহরাব আহম্মেদ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ