আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

বাগমারায় ফ্রিজ কাপ মিনি ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত

বাগমারা প্রতিনিধি:

রাজশাহী বাগমারায় সুজনপালশা মাদরাসা মাঠে, সুজনপালশা আমপাড়া তরুন সংঘের আয়োজনে ফ্রিজকাপ মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন, পানিয়া নরদাশ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ২নং নরদাশ ইউনিয়নের নৌকার প্রার্থী মো: গোলাম সারোয়ার আবুল।রবিবার (২৬ ডিসেম্বর) বিকেল চার টায় সুজন পালশা আমপাড়া তরুণ সংঘের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোলাম সারোয়ার বলেন,

এই ধরনের প্রত্যন্ত গ্রামে এত সুন্দর একটি আয়োজন দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি। খেলাধুলার উপকারিতা সমন্ধে তিনি আরো বলেন, তরুন সমাজকে মাদক,সন্ত্রাস ও অসামাজিক কাজ থেকে দুরে রাখতে খেলা-ধুলার বিকল্প নাই। তাছাড়া শরীর ও মন ভালো রাখতে বেশি বেশি খেলা – ধুলার প্রয়োজন।

এ সময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, প্রভাষক মো: আ: মান্নান ভুট্টু , প্রভাষক নাজিবুর রহমান, ইউপি আ:লীগের সহ সভাপতি মো: জাফর আলী, ইউপি আ:লীগের সা:সম্পাদক, মোস্তাফিজুর রহমান মুকুল, উপজেলা আ:লীগের প্রচার সম্পাদক,আবুল কালাম, ৪নং ওয়ার্ড আ:লীগের সভাপতি গোলাম রাব্বানী (বকুল) ছাত্র নেতা মো: নুরুল ইসলাম, ছাত্র নেতা সাহরিয়ার হোসেন তন্ময় সহ ইউনিয়ন আ:লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের শতাধিক নেতা কর্মীর এবং সুজনপালশা আমপাড়া তরুন সংঘের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সুজনপালশা আমপাড়া তরুণ সংঘের সভাপতি মো: মজিবর রহমান।

অদ্য ফাইনাল খেলায় যে দুটি দল অংশ গ্রহন করে তারা হলো, জুঁই একাদশ বাগমারা বনাম জিহাদ একাদশ রাজশাহী। জুঁই একাদশ বাগমারাকে ১-০ গোলে পরাজিত করে জিহাদ একাদশ রাজশাহী। রেফারি হিসেবে খেলাটি পরিচালনা করেন মো: রহিদুল ইসলাম।সার্বিক তত্বাবধানে ছিলেন, মো: তোফাজ্জল হোসেন,মো: সিহাব উদ্দীন, আলী আকবর ও রুস্তম আলী এবং ধারা ভাষ্যে ছিলেন বাগমারা উপজেলার অন্যতম ধারাভাষ্যকার,

সাবিথ এন্টারপ্রাইজের সত্বাধীকারী প্রভাষক আ: সালাম। খেলা শেষে বিজয়ী দলের হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি ২৪ ইঞ্চি টিভি তুলে দেন, আজকের অনুষ্ঠানের প্রধান আতিথি।এ দিকে প্রধান অতিথি হিসেবে ২নং নরদাশ ইউনিয়নের নৌকার প্রার্থী মো: গোলাম সারোয়ার আবুল আগামি ৫ জানুয়ারীর নির্বাচনে তার নৌকা প্রতীকে ভোট চেয়েছেন এবং সকলের নিকট দোওয়া চেয়েছেন।

সেই সাথে এই ধরনের যে কোন খেলায় সার্বিক সহায়তা করবেন বলে ঘোষনা করেন তিনি।অনুষ্ঠানে তরুণ সংঘের ক্রিড়া সম্পাদক মো: তোফাজ্জল হোসেন বলেন, প্রত্যেক তরুণ, সমাজের সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকুক।

শারীরিক ও মানসিকভাবে বিকশিত হোক এই লক্ষ্যে আমাদের এই খেলার আয়োজন।এই খেলা পরিচালনায় প্রধান অতিথির সার্বিক সহায়তায় আমরা সবাই আনন্দিত । এই খেলায় মোট ৩২ টি দল অংশ করেছে বলে জানিয়েছেন পরিচালনা কমিটি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ