আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

বাগমারায় পুলিশ মোবিলাইজেশন কন্টিনজেন্ট ক্যাম্প সমাপনী কুচকাওয়াজ 

আলমগীর হোসেন :

রাজশাহী বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের নরদাশ ডিগ্রী কলেজ মাঠে পুলিশের মোবিলাইজেশন কন্টিনজেন্ট ক্যাম্প সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।পুলিশই জনতা জনতাই পুলিশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে পুলিশের এই মোবিলাইজেশন কন্টিনজেন্ট প্রশিক্ষণ ক্যাম্প করা হয় । রবিবার দুপুর থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার রেঞ্জ ডি,আই জি , আব্দুল বাতেন । সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পুলিশ সুপার মাসুদ হোসেন বিপি এম । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বাগমারা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বাবু শ্রী অনিল কুমার সরকার বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল সাংগঠনিক সম্পাদক আল মামুন প্রামানিক।নরদাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিন শুভ ডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম, আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জান মোহাম্মাদ নরদাশ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ মুকুল হোসেন প্রমুখ। প্রধান অতিথি ডি আই জি আব্দুল বাতেন কে অভিনন্দন জ্ঞাপন করেন উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল।বাতেন সাহেব বলেন উপজেলা ভিত্তিক এই প্রথম কোন উপজেলায় এ ধরনের আয়োজন করা হয়েছে ।কারণ জনগণের কাছা কাছি থেকে পুলিশ কে কাজ করতে হবে। জনগণ ও পুলিশ এক হয়ে কাজ করার আহবান জানান পুলিশের ডি আই জি । তিনি পুলিশের কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং তাদের জন্য অর্থ বরাদ্দ করেন মোবিলাইজেশন কন্টিনজেন্ট প্রশিক্ষণ ক্যাম্প সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানটি।সার্বিকভাবে সহযোগিতা করেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাক আহমেদ ও হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ