আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

বাগমারায় পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় পৃথক অভিযানে গাজা সেবনকালে ২ জন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরোয়ানাভুক্ত আসামী হল উপজেলার তেগাছি গ্রামের ময়েজ উদ্দীনের ছেলে আছির উদ্দীন।

অপরদিকে গাজা সেবনকালে তাহেরপুর ডিগ্রী কলেজের পিছন থেকে পৌরসভার চৌকিরপাড়া মহল্লার রহিদুল ইসলামের ছেলে তানভীর হাসান রাজু এবং পুঠিয়া উপজেলার মকছেদ হোসেনের ছেলে সাব্বির হোসেন অভিকে গ্রেপ্তার করা হয়।

গত শনিবার রাতে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। গাজা সেবনের ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ