বাগমারা প্রতিনিধি :
রাজশাহী জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ রাজশাহী বাগমারা উপজেলায় এ বছরের শ্রেষ্ঠ কলেজ শাখায় শ্রেনী শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন মোঃ আলতাফ হোসেন।
শিক্ষকতা জীবনের ২২ বছরে একদিনও তিনি ক্লাশে দেরি করে আসেননি। শিক্ষার্থীদের ক্লাশমূখী করাতে নিয়েছেন নানা মুখী উদ্যোগ। শিক্ষা প্রসারে রেখেছেন গুরুত্বপূর্ন অবদান, জাতী গড়ার এই মহৎ কাজের জন্য স্বীকৃতি দিয়েছে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক হিসাবে।
কাজের প্রতি ছিলেন অতি যত্নশীল,পাঠ দানের কৌশল ছিল অসাধারন।ওই শিক্ষকের নাম মোঃ আলতাফ হোসেন তিনি পানিয়া নরদাশ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ভূগোল ও পরিবেশ বিভাগ।
আলতাফ হোসেন স্যার জন্মগ্রহন করেন উপজেলার চন্ডিপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তার হাতে কলমে শিক্ষা জীবন শুরু হয় কোয়ালিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।
নরদাশ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৯ সালে এস এসসি ও পানিয়া নরদাশ ডিগ্রী কলেজ থেকে এইচ এসসি ১৯৯১ সালে পাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশ বিভাগে ভর্তি হন।
বিশ্ববিদ্যালয়ে লিখা পড়ার করা অবস্থায় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভূগোল পত্রিকায় তার লিখা প্রতিবেদন প্রকাশিত হয়।
শিক্ষাজীবন শেষ করে ২০০০ সালে পানিয়া নরদাশ ডিগ্রী কলেজে শিক্ষাকতা পেশায় যোগ দেন। আলতাফ স্যার বলেন এই পুরুষ্কার পাওয়ার মাধ্যমে আমার দায়িত্ব আরো বেড়ে গেলো,
এই শিক্ষকতায় পেশায় এসেছি ভালবেসে এ জন্য ছাত্রদের যতটুকু দেয়া সম্ভব তার সবটুকু দিতে চাই, যাতে ছাত্ররা খুব সহজে বুঝতে পারে। তিনি আরো বলেন এই পুরুষ্কার আমাকে আরো দায়িত্ব বাড়িয়ে দিলো।
এই বিষয়ে জানতে আলতাফ স্যারের শিক্ষকতা জীবনের প্রথম ব্যাচের ছাত্র ও বর্তমানে স্যারের সহকর্মি প্রভাষক মোঃসাইফুল ইসলাম বলেন, আলতাফ স্যার ছিলেন একজন অসাধারন স্যার, তার পাঠদান কৌশর ছিল খুব গোছানো, স্যারের ক্লাসে মনোযোগ দিলে, ক্লাশেই পড়া হয়ে যেতো।
স্যারের আচরন ছিল অমায়িক, এখনও স্যারের কাছে অনেক কিছু শিখি, কোন বিষয়ে জানতে স্যারের কাছে গেলে তিনি আমাকে সুন্দর ভাবে বুঝিয়ে দেন। স্যারের এই সাফল্যে আমি খুবই আনন্দিত।
আলতাফ স্যারের পাঠদানের পদ্ধতি আমি অনুসরন করার চেষ্টা করি। এই বিষয়ে জানার জন্য উক্ত কলেজের অধ্যক্ষ গোলাম সারওয়ার স্যারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আলতাফ হোসেন আমাদের কলেজের
গর্ব, উপজেলার ২২টা কলেজের মধ্যে শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক নির্বাচিত হওয়া কলেজের সম্মান সম্মোনত করেছে সমগ্র দেশ ও জাতির কাছে।
আলতাফ হোসেন একজন শিক্ষার্থীবান্ধব শিক্ষক, ক্লাসে তিনি যথেষ্ট সময় দেন। আমার কলেজ পরিবার তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।