বাগমারা উপজেলা প্রতিনিধি :
রাজশাহীর বাগমারায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সভাকক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, রিয়াজ উদ্দীন আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, চেয়ারম্যান সরদার জান মোহম্মাদ, গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু প্রমুখ।