আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

বাগমারায় আ’লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

বাগমারা প্রতিনিধি :

রাজশাহীর বাগমারায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা আয়োজনের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর মেমরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রারে অন্তর্ভূক্তির মাধ্যমে বিশ্ব প্রামান্য ঐতিহাসিক স্বীকৃতি লাভ অসামান্য অর্জন।

৭ মার্চ উপলক্ষে সোমবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে।

পরে কমপ্লেক্সে মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত।

উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মতিউর রহমান টুকু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর।

এছাড়া দিবসটি পালন উপলক্ষে বাগমারা উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে যথাযত কর্মসূচী গ্রহন করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্তরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ানের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মাধ্যমিক কর্মকর্তা এসএম মাহমুদ হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাকাম্মাদ মাহমুদা সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটির তাৎপর্য তুলে ধরে উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

একই ভাবে দিবসটির তাৎপর্য তুলে ধরে ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যক্ষ হাতেম আলীর সভাপতিত্বে ও সালেহা-ইমারত ডিগ্রি কলেজে অধ্যক্ষ জিয়াউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ