আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

বাগমারায় অবৈধভাবে খাস জমি দখল করে বাড়ি নির্মানের অভিযোগ

বাগমারা প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারা উপজেলার ৯নং শুভডাঙ্গা ইউনিয়নের ৭নং ওর্যাডের (ধামিন কৌড়)তেবাড়িয়া গ্রামে নিম্ন তফশীল ভুক্ত “ভেস্টেট এ্যান্ড নন রেসিডেন্ট প্রোপার্টি ব্যাবস্থাপনায় বাংলাদেশ সরকার পক্ষে সদর ম্যানেজমেন্ট কমিটি”লায়েক পতিত ২০ শতক জমি দখল করে বাড়ি নির্মানের অভিযোগ করেছেন অত্র গ্রামবাসী।

অভিযোগ সুত্রে জানা যায় ০৯-০৬-২০২১ ইং তারিখে তেবাড়িয়া গ্রামের আহসান হাবিবের ছেলে এসএম শাহার আলী একই গ্রামের মৃত তছির উদ্দিন শাহ্ এর ছেলে সাইদুর রহমান(৪৭) এর অবৈধ ভাবে ভোগ দখলে রাখা উক্ত ভিপি সম্পত্তি উন্মুক্ত করার জন্য বাগমারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছিলেন।

পরবর্তীতে তেবাড়িয়া গ্রামের ৩টি মসজিদের পক্ষে সরকারি বিধি মোতাবেক লীজের মাধ্যমে পাওয়ার জন্য গত ১২-০৭-২০২১ ইং তারিখে আবেদন করা হয়েছিল যার ডকেট নং ৯৯৯/১৫-০৭-২০২১ ইং এবং গত ২০-০৯-২০২১ ইং তারিখে শুভডাঙ্গা ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ৮ জন ভুমিহীন লোকদের জন্য সরকারি ব্যাবস্থাপনায় গৃহ নির্মানের আবেদন করেন যার ডকেট নং ১২০৫/২০-০৯-২০২১ইং।

কিন্তু অদ্যবধি পর্যন্ত উক্ত আবেদন গুলোর সুষ্ট সুরাহা না হওয়া সত্বেও বিবাদী সাইদুর রহমান পিতা মৃত তছির উদ্দিন শাহ্ সাং তেবাড়িয়া, তিন শত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপর মুচলেকা দিয়ে সহকারি কমিশনার ভুমি বাগমারা এর নিকট হতে সাজা মওকুফ প্রাপ্ত,

হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন ভুমি অফিসের দীর্ঘ দিনের কুখ্যাত দালাল একই গ্রামের মৃত সাধন শাহ্ এর ছেলে সামচ্ছদ্দীন শাহ্ এর প্ররোচনায় ও সার্বিক সহযোগীতায় বিবাদীর ৪ শতক জমির পাশে অবস্থিত আরো সরকারী ৮ শতক ভিপি প্রোপার্টি জোরপূর্বক দখলে নিয়ে সকল আবেদন ও অভিযোগ এবং প্রশাসনকে তোয়াক্কা না করে একটি ফ্লাট বাড়ি নির্মান করিতেছে।

এবং অবশিষ্ট্য ১২ শতক ভিপি প্রোপার্টি বিবাদী অবৈধ ভাবে জোরপূর্বক দখল করে নিয়ে রেখেছে। তাই তেবাড়িয়া গ্রামবাসীর পক্ষে মৃত লবাই প্রাং এর ছেলে ইনতাজ আলী প্রাং,কছিমুদ্দিন শাহ্ এর ছেলে মনিরুল ইসলাম,মৃত বয়েন উদ্দিনের ছেলে ছহির উদ্দিন ও ইসমাইল হোসেন,মৃত অছির উদ্দিনের ছেলে কাজেম উদ্দিন,আজিম উদ্দিন,

জসিম উদ্দিন,মৃত আব্দুল্যার ছেলে আবু জাফর বাদী হয়ে উক্ত খাস জমি দখল মুক্ত করার জন্য বাগমারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর গত ২৬-০৬-২২ ইং তারিখে আবেদন করেন যার ডকেট নাং ২৫৯০।

আবেদন সুত্রে আরো জানা যায় যে উক্ত ২০ শকত ভিপি প্রোপার্টি বিবাদীর নিকট হইতে অবৈধ দখল মুক্ত করে সরকারি নামজারী ঘোষনা দেওয়ার যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য গ্রামবাসী বাগমারা উপজেলা নির্বাহী অফিসারের নিকট অনুরোধ করেন।এবিষয়ে গ্রামবাসী ইনতাজ আলী বলেন,

সাইদুর সরকারি ২০শতক খাস জমি জোরপূর্বক দখল করে বাড়ি নির্মান কাজ শুরু করলে আমরা গ্রামবাসী তাকে নিষেধ করলে সে আমাদের কথাই কর্ণপাত না করে জোরপূর্বক বাড়ির কাজ করিতেছে। প্রশাসনের কাছে আমাদের গ্রামবাসীর জোরাল দাবী সরকারি খাস জমিটি যেন অতি দ্রুত দখল মুক্ত করে সেখানে ভুমিহীনদের জন্য যেন গৃহ নির্মানের ব্যাবস্থা করেন।

তা না হলে যে কোন সময় সেখানে সংঘর্ষের মত অপৃতিকর ঘটনা ঘটে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে বলে জানানন অত্র গ্রামের শুধীজনরা।বাগমারা উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান বলেন তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তফশীল:মৌজাঃ ধামিন কৌড়,জেল নং ৬৪,খতিয়ান নং ৪৬৩,৩৯২,দাগ নং ০৪,পরিমান ২৪ শতকের কাত ২০ শতক,রকমঃ লায়েক পতিত।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ