বাগমারা প্রতিনিধি, আলমগীর হোসেন :
রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া দেশের স্বনামধন্য প্রাইভেট ব্যাংক এবি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার কার্যক্রম এর শুভ উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১শে এপ্রিল রোজ বৃহস্পতিবার বিকেলে হাটগাঙ্গোপাড়া বাজারে তেঁতুল তলা মোড়ে কাজিম ইলেকট্রনিক্স মার্কেটের দ্বিতীয় তলায় নিজ অফিসে কক্ষে ইফতার মাফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলার এবি ব্যাংকের এমডি সেলিম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা এবি ব্যাংকের ডাইরেক্টর মোঃ আব্দুর রহিম বাদশা।
বাগমারা উপজেলার এবি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ইয়াহিয়ার সঞ্চালনায় শুভউদ্বোধন ও ইফতার মাফিল বক্তব্য রাখেন এবি ব্যাংকের কর্মকর্তা ও সম্মানিত অতিথিরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের সভাপতি আবু বকর সরকার ও সাধারন সম্পাদক খোরশেদ আলম আঃ রহিম শাহাদৎ হোসেন বেলাল হোসেন ফারুক আরিফুল ইসলাম শামিম রেজা হায়দার আলী নেহেরা বিবি মাসুদ রানা হাটগাঙ্গোপাড়া বাজারেরর বিভিন্ন স্তরের ব্যবসায়ীবৃন্দ, এবি ব্যাংকের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।