গোলাম রাব্বি উপজেলা প্রতিনিধি তাড়াশ :
রোববার (৬ ডিসেম্বর) সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সিরাজগঞ্জের তাড়াশে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হকের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের মেইন সড়ক প্রদক্ষিণ করে তাড়াশ ডিগ্রী কলেজ চত্বরে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সনজিত কর্মকার, উপজেলা আওয়ামী গীগের যুগ্ন সাধারণ সম্পাদক রজত ঘোষ, মোজাম্মেল হক মাসুদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম লাবু, তাড়াশ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মির্জা শামসুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান ও সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, বঙ্গবন্ধু জাতীয় চার নেতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ সরকার সহ আরও অনেকে।