আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎবার্ষিকীতে কাশিমপুরে দোয়া ও মিলাদ মাহফিল

 

মেহেদী হাসান,
বিশেষ প্রতিনিধি :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১নং ওয়ার্ডে জাতীয় শোক দিবস ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। শনিবার (২২ই আগস্ট) গাজিপুর সিটির ১নং ওয়ার্ডে পলাশ হাউজিং এ অনুষ্ঠান এর আয়োজন করেন।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মাননীয় মন্ত্রী আলহাজ্ব আ ক ম মোজাম্মেল হক এম পি।প্রধান আআলোচক ছিলেন এ্যাডভোকেট আলহাজ্ব জাহাঙ্গীর আলম মেয়র গাজিপুর সিটি।আরও উপস্থিত ছিলেন রেজাউল করিম সহ- সভাপতি গাজীপুর মহানগর আওয়ামীলীগ। সেলিনা ইউনুছ সভাপতি মহিলা আওয়ামীলীগ গাজীপুর মহানগর। উপস্থিত ছিলেন মহিমা কাউন্সিলর নাজনিন আক্তার সিন্দা। সাবেক মহিলা কাউন্সিলর পারভিন আক্তার। কাশিমপুর থানা যুব মহিলালীগের সভাপতি ছালমা সাদিয়া সহ অন্যান্য নেতা কর্মীরা। সার্বিক তত্তাবধায়নে ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীযুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ১ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর আলহাজ্ব ওসমান গণি লিটন।পরিশষে দোয়া ও গনভোজের মাধ্যমে উক্ত অনুষ্ঠান শেষ হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ