আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

বঙ্গবন্ধু পরিষদ চান্দিনা জনতা ব্যাংক কর্তৃক শেখ হাসিনার জন্মদিনে ব্যতিক্রমী উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করেছে বঙ্গবন্ধু পরিষদ চান্দিনা জনতা ব্যাংক লিমিটেড।

মোঃ সারওয়ার আলম, ব্যবস্থাপক (ইনচার্জ) জনতা ব্যাংক লিমিটেড, চান্দিনা সমবায় কর্পোরেট শাখা ও বঙ্গবন্ধু পরিষদ জনতা ব্যাংক লিমিটেড,কুমিল্লা বিভাগীয় কমিটির সভাপতি শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জন্মদিনে গাছের চারা বিতরন করে জন্মদিন পালনের এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো: জাহিদ হোসেন,মোঃ খলিলুর রহমান,মোঃ এম এ সালাম,সুব্রত দা, শাওন কুমার দাস,তানভীর …আহমেদ,সাহিদুজ্জামান আমান,মোঃ রকিবুল, রাসেদা ইসমীন সহ অত্র শাখার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

শেখ হাসিনার জন্মদিন পালনের উদ্যোগকে স্বাগত জানিয়ে উক্ত শাখার জেনারেল অফিসার মোঃ খোরশেদ আলম জানান “বঙ্গবন্ধুর বাংলাদেশে শেখ হাসিনার জন্ম না হলে স্বাধীনতা ও মুক্তির স্বাদ অনুভব করা যেত না।শুভ হোক দেশরত্ন শেখ হাসিনার আগামীর দিন গুলো।”

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ