আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

শাহজাদপুর,সিরাজগঞ্জ,প্রতিনিধিঃ

‘জাতীর পিতার অবমাননা,বাংলাদেশে চলবে না’ এই শ্লোগান নিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য বিনষ্ট ও অবমাননার প্রতিবাদে মানববন্ধন করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে শাহজাদপুর পৌরসদরের বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

এসময় প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন-রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ’র উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ, ট্রেজারার প্রফেসর মোঃ আব্দুল লতিফ, রেজিস্ট্রার মোঃ সোহরাব আলী, পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ গোলাম সরোয়ার, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মোঃ শারমিন আক্তার, রবীন্দ্র অধ্যায়ন বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস, সংগীত বিভাগের চেয়ারম্যান মোঃ রওশন আলম, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বরুণ চন্দ্র রায়, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ শিবলী মাহবুব প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ