নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের স্বাধীনতার পরাজিত শক্তি, সাম্প্রদায়িক, উগ্র মৌলবাদী গোষ্ঠী কর্তৃক কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ। আজ ৬ ডিসেম্বর ২০২০ রবিবার বিক্ষোভ মিছিল শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিন থেকে
বাংলাদেশ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি জনাব আল- নাহিয়ান খান জয়, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব লেখক ভট্টাচার্য।আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ,আবুজর গিফারী কলেজ শাখার সভাপতি জনাব শাহরিয়ার আলম ফাহাদ, বাংলাদেশ ছাত্রলীগ,আবুজর গিফারী কলেজ শাখার সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার সাঈদ।
উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ,আবুজর গিফারী কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম (ইরফান) সহ আবুজর গিফারী কলেজ ছাত্রলীগের সকল নেতা-কর্মী।