শহীদুল্লাহ্ সুমন দোহার উপজেলা প্রতিনিধি :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঢাকার দোহার উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ।
রোববার (৬ ডিসেম্বর) বিকেলে এ বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সামাবেশ করে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন। বিক্ষোভ মিছিলটি উপজেলার জয়পাড়া স্বাধীনতা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চত্বর এসে প্রতিবাদ সমাবেশে করে।
ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক, দোহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাউদ্দিন মোল্লা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. গিয়াসউদ্দিন আল-মামুন, সাংগঠনিক সম্পাদক মো. আওয়াদ হোসেন, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাজাহান মোল্লা,সুতারপাড়া ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম খোকা, বিলাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হুকুম আলী চোকদার, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো.আলী ঘটু খালাসী, রাহীম কমিশনার, উপজেলা আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর চোকদার,হাবিবুর রহমান হাবিব,সাজ্জাদ হোসেন সাজুসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।