আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ময়মনসিংহ ছাত্রলীগের বিক্ষোভ

আবুল খায়ের আনন্দ,ময়মনসিংহ প্রতিনিধিঃ

রাতের আধারে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় ময়মনসিংহ জেলা ও মহানগর ছাত্রলীগের নেতা নাহিদ মজলিস, রিজভী রেজুওয়ান মারুফ, জাহিদুল ইসলাম রোকন,তৌফিক নাফিজ ধ্রুব, তুহিন হৃদয়, শাকিল আহমেদ, ফজলে রাব্বি, ইয়াসিন মাহমুদ, ইশরাক,রাকিব,রাফিসহ অন্যদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল নগরীর চরপাড়া মোড় হতে গাঙ্গিনাপাড় ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে অবস্থান করে।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আলহাজ্ব রেজাউল হাসান বাবু, ময়মনসিংহ সদর উপজেলা সেচ্ছাসেবকলীগের আহ্ববায়ক কামরুজ্জামান কাউসার,ফুলবাড়িয়া উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ন-আহ্ববায়ক এনামুর রহমান রবি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ