আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

বগুড়ায় যুব সংঘের উদ্যোগে ক্যারাম ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণ

মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া প্রতিনিধিঃ

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বগুড়া সদরের গোকুল ইউনিয়নের গোকুল সাদাপাড়া যুব সংঘের আয়োজনে, গোকুল ঘাটের রাস্তা সংলগ্নে ক্যারাম টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে যুব সংঘের সভাপতি সাইফুল ইসলাম সাগর এর সঞ্চালনা ও সাবেক ইউপি সদস্য সাজেদুর রহমান সুজন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন বগুড়া জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য গোলাম সারোয়ার মিলন,

গোকুল ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি শফিকুল ইসলাম আপেল সহ যুব সংঘের সকল সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমাণ্য ব্যাক্তীবর্গ।

খেলায় বগুড়া তিন মাথা ক্যারাম টিমকে হারিয়ে পীরগাছা ডাবলু সৃতি সংঘ বিজয়ী হন। বিজয়ী দলকে একটি খাশি ও রানার্সআপ দলকে দুইটি পাতি হাঁস পুরষ্কার দেওয়া হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ