মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া জেলা প্রতিনিধিঃ
গত সোমবার (২৪শে অক্টোবর ২০২২ইং) বিকাল ২টায় বগুড়া সদরের জলেশ্বরীতলা দ্যা মাস্টার শেফ রেস্টুরেন্টে বগুড়া বিজনেস গ্রুপ বিবিজি’র কল্যাণ সমিতির সঞ্চয় বিতরণ অনুষ্ঠান ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া বিজনেস গ্রুপ ফাউন্ডেশন বিবিজিএফ’র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুর রহিম সরকারের সভাপতিত্বে ও বগুড়া বিজনেস গ্রুপ ফাউন্ডেশন বিবিজিএফ’র সাধারণ সম্পাদক মোঃ সম্রাট আলীর সঞ্চলনায় বিবিজি’ কল্যাণ সমিতির সঞ্চয় উদ্যোক্তাদের মাঝে বিতরণ করা হয়েছে।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া বাজার শোরুমের স্বত্বাধিকারী ও বিবিজিএফ’র সংগঠনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি তিনি বলেন আজকের সঞ্চয় আগামীর দিনের ভবিষ্যৎ, তাই আমরা ব্যবসার পাশে পাশি যে টুকু পারি সঞ্চয় রাখি তাতে আমাদের ভবিষ্যতে এ সঞ্চয় কাজে দিবে।
এসময় বক্তব্য রাখেন অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহিম সরকার উদ্যোক্তা সদস্যদের প্রতি গঠনমূলক বক্তব্য রাখেন।
তিনি বলেন বগুড়া বিজনেস গ্রুপের সদস্যদের দ্বারা গঠিত বিবিজি কল্যাণ সমিতির সদস্যরা তাদের আয়ের একটি অংশ প্রতিমাসে এ সমিতিতে জমা করেন।
এ সঞ্চিত অর্থদ্বারা তারা তাদের বিজনেস কে আরো বিস্তৃত ও দৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন। উদ্যোক্তাদের এই সঞ্চয় আগামী দিনের জন্য ভালো কিছু বয়ে আনবে বলে মনে করি।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া বিবিজিএফ’র সহ- সভাপতি, মোঃ শাহনেওয়াজ বিদ্যুৎ, যুগ্ম সাধারণ সম্পাদক, রেশমি তহমিনা, কোষাধক্ষ্য, সেলিনা আক্তার চম্পা, ক্রীড়া সম্পাদক মোঃ জহুরুল ইসলাম সৈকত, ধর্ম বিষয়ক সম্পাদক আরিফ রেহমান,
আইন বিষয় সম্পাদক লিজা,প্রচার সম্পাদক, শারমিন সুমনা, কাজী শাম্মি, নাদিরা, ফাতেমা, শিমু, আরেফা, জুয়েল, আকলিমা বিনতে আজিজুল, সেলিনা মাহবুব, সুর্বনা হ্রিদ্ধি, জেরিন সহ অত্র সংগঠন এর সদস্য বৃন্দ।