আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

বগুড়ায় ফসলি জমি থেকে যুবকের লাশ উদ্ধার

মোঃ জহুরুল ইসলাম সৈকত,বগুড়া  প্রতিনিধিঃ

বগুড়ায় ফসলি জমি থেকে শাহ আলম (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের রায় মাঝিড়া এলাকার একটি ফসলি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শাহ আলম ওই এলাকার আমজাদ হোসেনের ছেলে।

এলাকাবাসীর দাবি, শাহ আলম প্রচুর নেশাগ্রস্ত ছিল। সংবাদ পেয়ে সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) সেলিম রেজা,এস আই আব্দুল মালেক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসময় লাহিড়ীপাড়া ইউপি চেয়ারম্যান জুলফিকার আবু নাছের ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ,১নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান,

শাহ আলমের বাড়ীর ৫শ’ গজ দূরে একটি ক্ষেত থেকে তার মরদেহ পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ