আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

বগুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ এর উদ্বোধন

বগুড়া  প্রতিনিধিঃ

নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ এর উদ্বোধন, বর্ণাঢ্য সড়ক র‌্যালী, পুরস্কার বিতরণ ও পোনা অবমুক্তকরণ করা হয়।

রবিবার বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা সিনিয়ির মৎস্য কর্মকর্তা শারমিন আক্তারের পরিচালনায় ও জেলা মৎস্য কর্মকর্তা সরকার আনোয়ারুল কবির আহম্মেদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক।

বিশেষ অতিথি হিসেবে বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হেলেনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাসুম আলী বেগ,

বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমন মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সদর উপজেল নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সহকারী পরিচালক মশিউর রহমান প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ