আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

বগুড়ার শিবগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

মোঃ জহুরুল ইসলাম সৈকত,বগুড়া  প্রতিনিধিঃ

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সারাদেশের ন্যয় শিবগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরে ৮০০ কোটির পৃথিবীঃ সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি স্লোগানে উপজেলা পরিবার ও পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে এ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তারকনাথ কুন্ডু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফজলুল হক, ডা. মোজাফ্ফর হোসেন, তরুন কর্মকার প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ