আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

বগুড়ার কাহালুতে বজ্রপাতে পিতা পুত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের পাইকড় হিন্দু পাড়ায় বজ্রপাতে পিতা পুত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার বিকেল ৬টায়। বিষয়টি নিশ্চিত করেছে পাইকড় ইউনিয়নের চেয়ারম্যান মিঠু চৌধুরী।
তিনি জানান, প্রতিদিনের মত পাইবগ হিন্দু পাড়ার গুপি চন্দ্র (৫০) মরিচের জমিতে কাজ করতে যায়। আজ বিকেলে আকাশে মেঘ করে এবং ব্যাপক বজ্রপাত শুরু হয়। এ সময় গুপি চন্দ্র ও তার পুত্র নিরব (১০) বজ্রপাতে সেখানেই পড়ে মারা যান। ঘটনার পর র্পই এলাকায় শোকের ছায়া নেমে আসে। কাহালু থানার ওসি আম্বার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ