মোঃ সাইফুল ইসলাম ফেনী সদর ও কোর্ট প্রতিনিধী:
মানবিকতা দিয়ে জনসেবক হয়ে জনসাধারণের মন জয় করে নিয়েছেন নিজাম উদ্দিন হাজারী এম.পি। যে মুগ্ধতা ছড়িয়ে পড়েছে নিজ জেলা ছাড়া ও অন্য জেলায় ।
ফেনী জেলার কর্তব্যরত পুলিশ সুপার ময়মনসিংহ -৩ গৌরীপুরের কৃতি সন্তান আব্দুল্লাহ আল মামুন এর নিমন্ত্রণে তার বাড়ীতে উপস্থিত হয়ে ছিলেন ফেনী ২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী ।
গত শুক্রবার রাতে গৌরীপুরের মাওহা ইউনিয়ন পরিষদের উদ্যেগে সাংসদ কে সংবর্ধিত করা হয় ও বক্তব্য প্রদান করেন সেখানকার রাজনৈতিক জনপ্রতিনিধিবৃন্দ।
তাদের ভাষ্যমতে নিজাম উদ্দিন হাজারী একজন সুসংগঠিত রাজনীতির কারিগর একজন জনগণের প্রকৃত সেবক, যার রাজনীতিতে কোন কোন্দল নেই৷
আরও অবাক করা বিষয় বলতে গেলে তুলে ধরেন নিজাম উদ্দিন হাজারী এমপির আগমনে উনার সাথে উনার জেলার উপজেলা এবং সদরের চেয়ারম্যান, পৌর ও উপজেলার মেয়রবৃন্দ সেখানেই উপস্থিত হয়েছেন ।
উক্ত সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ -৩ গৌরীপুরের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহমেদ ও মাওহা ইউনিয়নের রাজনৈতিক জনপ্রতিনিধিবৃন্দ ও ফেনী জেলার রাজনৈতিক জনপ্রতিনিধিবৃন্দ৷