আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

ফেনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধিঃ

ফেনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

সকালে শহরের জেল রোড়ে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করা হয়। এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারী বেসরকারী সংস্থা, শ্রদ্ধ্যার্ঘ অর্পন করেন৷

এছাড়া জেলা আওয়ামীলীগের উদ্যোগে পৌরসভা প্রাঙ্গনে কেক কাটা হয়৷ এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ফেনী দুই আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী,

জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, সিভিল সার্জন রফিউছ সালিহিন,পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী৷

সকাল থেকেই জেলার বিভিন্ন স্থানে আনন্দ র‍্যালি, শিশু সমাবেশ, শতকণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, কেক কাটা, মিষ্টান্ন বিতরণ, আলোকসজ্জা,

চিত্রাংকন-রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগীতা, উন্নতমানের খাবার পরিবেশন-সহ নানা আয়োজনে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালির ১০২ তম জন্মদিন পালিত হচ্ছে৷

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ