আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

ফুলবাড়িয়ায় ঈদ পরবর্তী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

 

রাকিবুল হাসান ,ময়মনসিংহ প্রতিনিধি:

ঈদ পরবর্তী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় ফুলবাড়িয়া উপজেলার কাঁহালগাও এ। খেলাটি কাঁহালগাও দোলমা উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৫টায় শুরু হয়।
খেলায় লাল এবং সবুজ দল নামে দুটি দল অংশগ্রহণ করে।
খেলায় প্রথম পুরুষ্কার হিসেবে থাকে একটি খাসি। উক্ত খেলায় সবুজ দল ৩-১ গোলের ব্যবধানে হারায় লাল দলকে।
খেলা শেষে অতিথিরা দুই দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, এনায়েতপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম।
অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচ সেরা হন লাল দলের জাকির হোসেন এবং সবুজ দলের গোলকিপার হাসিম।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ