আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

ফুলবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান আশারাফ উজ্জামান সরকারের মৃত্যু

 

রাকিবুল হাসান,ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ৪ নং বালিয়ান ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জনাব আশরাফ উজ্জামান সরকার (আজ ভোরে ময়মনসিংহের নিজ বাসায় ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে উনার বয়স হয়েছিল আনুমানিক ৫০ বছর।
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাইরুল বাশার জানান,
উনি কিছু দিন যাবৎ অসুস্থ ( জ্বর, মাথাব্যথা) ছিলেন।
৮ আগষ্ট( শনিবার) ভোর ৪ টায় উনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি প্রথম মেয়াদে বালিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
উনার মৃত্যুতে পুরো ইউনিয়ন জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ