মোঃ হাসান বিশেষ প্রতিনিধিঃ
চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার ৭ নং পশ্চিম বড়কুল ইউনিয়নের সমাজ কল্যাণ মূলক সংগঠন ‘ফি সাবিলিল্লাহ রক্তদান সংস্থা’র নতুন কমিটি গঠন করা হয়েছে।কমিটিতে শফিকুর রহমানকে সভাপতি ও আবুল হাশেমকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।বৃহস্পতিবার (০৬ আগস্ট) সংগঠনটির ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান থেকে এই কমিটি ঘোষণা করেন সংগঠনটির উপদেষ্টার জহিরুল ইসলাম।কমিটিতে অন্যরা হলেন, সহ-সভাপতি হাসিবুল হাসান, সহকারী সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ব্লাড সম্পাদক নাঈম সস্পাদক, অর্থ সম্পাদক জিল্লুর রহমান, সহকারী অর্থ সম্পাদক নাসিম, শিক্ষা সম্পাদক সোহান বেপারী, ক্রীড়া সম্পাদক ফয়সাল আহমেদ, প্রচার সম্পাদক রিয়াদ মোল্লা, সহকারী প্রচার সম্পাদক শরীফুল ইসলাম, সংস্কৃতিক সম্পাদক শুক্কুর আলম।এই ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা মাসুদ মোল্লা, উপদেষ্টা জহিরুল ইসলাম, প্রধান অতিথি সাংবাদিক মাহবুবুর রহমান এবং উপস্থিত ছিলেন অন্যান্য সদস্যরা।