আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

ফরিদগঞ্জে শ্রী কালিয়ার এই ছেলেটি হারিয়ে গেছে, সন্ধান চায় পরিবার

 

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধিঃ মুজাম্মেল হুসাইন (হাচিব)

আব্দুর রহমান নাহিদ (১৩) পিতাঃ নেচার আহমদ ভূঁইয়া। গ্রামঃ শ্রী কালিয়া (ভূইয়া বাড়ি)। পোস্টঃ গল্লাক বাজার, ফরিদগঞ্জ, চাঁদপুর। আব্দুর রহমান নাহিদ গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীতে অধ্যায়নরত ছিল। গত ০৪-০৮-২০২০ তারিখ বিকাল আনুমািনক ৪ঘটিকার সময় তার নিজস্ব বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বাহির হয়। তারপর থেকেই সে অদ্যবধি আর বাড়িতে ফিরে আসে না।

অন্যদিকে আব্দুর রহমানের সকল আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজখবর নিয়ে ও তার কোনো সন্ধান পাওয়া যায় না। তার উচ্চতা আনুমানিক ৫ ফুট হবে। মুখমন্ডল গোলাকার, তার পরনে ফুলপ্যান্ট ও গায়ে গেঞ্জি ছিল। তাকে না পেয়ে ফরিদগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নং ১৮৭/০৫-০৮-২০২০।

কোন ব্যক্তি তার সন্ধান পেলে দয়া করে উল্লেখিত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য সবিনয় অনুরোধ করা গেল। মোবাইল নং
০১৭১৬৪৪৪৯২৭

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ