আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো প্রধানমন্ত্রীর জন্মদিন

কে এম নজরুল ইসলাম :
বাংলাদেশের সাহসী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৫তম জন্মদিন চাঁদপুরের ফরিদগঞ্জে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। জন্মদিনটি উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা, উপজেলা আওয়ামীলীগের বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, উপজেলা ওলামালীগের দোয়া ও যুবলীগ অসহায় দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করে।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগ পৌর এলাকায় বর্ণাঢ্য র‌্যালি শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা ও মেয়র আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার প্রমুখ।
সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান ও উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি প্রমুখ।
বেলা ১২টায় উপজেলার গল্লাক আদর্শ কলেজে জন্মদিনের আয়োজনে স্থানীয় সংসদ সংসদ মুহাম্মদ শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। দুপুরে উপজেলা যুব আওয়ামীলীগ তাদের কার্যালয়ে আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। যুবলীগের আলোচনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান ও যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন আহম্মেদ প্রমুখ।
বিকাল ৪টায় গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান সোহেল চৌধুরীর আয়োজনে পালিত হয় প্রধানমন্ত্রীর জন্মদিন। কেক কাটা, আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠান পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আব্দুস ছাত্তার মেম্বার, হাজী আবুল কালাম আজাদ, ইউনিয়ন ছাত্রলীগের নূরেজ্জামান সোহাগ ভূঁইয়া এবং ওয়ার্ড মেম্বার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ