ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: মোঃ মুজাম্মেল হুসাইন হাচিব :
ফরিদগঞ্জে বড়গাঁও উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ফাঁসি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তাতে সমাজে এ ধরনের অপরাধ আর কেউ করতে সাহস করবে না। এসব অপরাধের বিচার হলে অপরাধ প্রবণতা কমে আসবে। আজ সোমবা বড়গাঁও উচ্চ বিদ্যালয় এর সামনে প্রীতির হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছেন।
মানববন্ধনে ইউনিয়ন ছাত্রলীগ নেতা বলেন, আমি একটা কথা বলবো প্রীতিকে একজন মাদক সেবন কারীর হাতে তুলে দেওয়া হয়েছে আমি প্রত্যেক এর কাছে অনুরোধ করবো তাদের বোন তাদের মেয়ে কে এমন কারো কাছে তুলে দিবেন যাতে করে অনারা মাদক সেবন কারী না হয় আমরা চাই প্রীতির পরিবারের মতো কোন পরিবারে তাদের সন্তান,তাদের বোন কে যেন না হারাতে হয়।
মানববন্ধনে স্কল ছাত্রী বলেন, প্রীতি আমার ক্লাস মিট ও আমার অতি কাছের একজন বন্ধু কিন্তু তার স্বামী তাকে হত্যা করছে আর আমার এই হত্যার বিচারের জন্য স্কুল এর শিক্ষার্থী এবং সকল এলাকা বাসি দের নিয়ে এই মানব বন্ধন করছি আর মানববন্ধন বাস্তবায়ন না হলে আমরা বিভিন্ন কর্ম সূচী গ্রহন করবো আর প্রীতির হত্যার বিচারের আসামি দের শাস্থি দেওয়ার জন্য আমাদের যে পর্যায় যেতে হয় আমরা সেই পর্যায়ে যাবো।