আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

ফরিদগঞ্জে গুপ্টিতে গৃহবধূর আত্মহত্যা

 

ফরিদগঞ্জ (চাঁদপুর)প্রতিনিধি মোঃ মুজাম্মেল হুসাইন :

 

ফরিদগঞ্জ উপজেলায় স্বামীর সাথে ঝগড়া করে মেহেরুনেচ্ছা প্রীতি নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সংবাদ পেয়ে ২৬ জুন ২০২০ খ্রি. (শুক্রবার) সন্ধ্যায় থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘটনাটি উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের হুগলি গ্রামে ঘটে।

জানা গেছে: এক বছর পুর্বে গুপ্টি পশ্চিম ইউনিয়নের হুগলি গ্রামের পাটওয়ারী বাড়ীর রেদোয়ান উল হক সজিবের সাথে মেহেরুনেচ্ছা প্রীতির বিয়ে হয়।শুক্রবার দুপুরে স্বামীর সাথে ঝগড়া হয় গৃহবধূ প্রীতির। দুপুরে স্বামী রেদোয়ান জুমার নামাজ পড়তে গেলে এর ফাঁকে প্রীতি ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে থানা পুলিশ সন্ধ্যায় প্রীতির ঝুলন্ত লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য চাঁদপুর পাঠানো হয়।

স্থানীয়রা জানায়, রেদোয়ান মাদকসেবী। মূলত এসব কারণেই স্বামী-স্ত্রীর সাথে প্রায়ই ঝগড়া লেগে থাকতো।

ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রকির লাশ উদ্ধারের কথা স্বীকার করে জানান, পোস্ট মর্টেমের জন্য লাশ চাঁদপুর পাঠানো হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ