হাসান বিন ইউসুফ,ফটিকছড়ি,চট্টগ্রাম :
ফটিকছড়ির সুয়াবিলে দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা নাজিরহাট পৌরসভাধীন ৩ নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম তালুকদার সড়কের নির্মাণের কাজের উদ্বোধন করা হয়েছে।
৩নং ওয়ার্ডের টেকের দোকান এলাকায় এ নির্মাণ কাজের উদ্বোধন করেন নাজিরহাট পৌরসভার মেয়র এস.এম সিরাজ উদ দৌলাহ। ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. হারুনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অাওয়ামীলীগ নেতা মোজাফফর কামাল চৌধুরী, পৌরসভার প্রকৌশলী অাবু সালেহ, সহকারী ইঞ্জিনিয়ার রাজীব বড়ুয়া, কাউন্সিলর জয়নাল অাবেদীন, ছাত্রলীগ নেতা এম. এস অালম, সমাজসেবক শহীদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। উদ্বোধন শেষে মানবজাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম তালুকদার সর্বকনিষ্ট সন্তান হাফেজ জাহেদুল অাজম তালুকদার।
জানা যায়, দীর্ঘদিন ধরে জনগুরুত্বপূর্ণ এ সড়কটি অবহেলিত থাকায় এলাকার মানুষের ভোগান্তির অন্ত ছিলোনা। বর্ষা এলেই এ সড়কটি কাঁদামাটিতে একাকার হয়ে যেতো। সড়কটির নির্মাণ কাজ শুরু হওয়ায় জনমনে স্ব:স্তি ফিরে এসেছে। টেকের দোকান থেকে বেতুয়ারকুল পর্যন্ত ১ কি.মি অায়তনের এ সড়কটিতে বরাদ্দ দেওয়া হয়েছে ৬৪ লক্ষ টাকা।
এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলর হারুন বলেন, এলাকার উন্নয়নে অামরা সর্বদা বদ্ধপরিকর। ধারাবাহিকভাবে এলাকার সামগ্রিক উন্নয়ন কর্মকান্ড সম্পন্ন করা হবে।’