আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

প্রধানমন্ত্রীর পরামর্শ টিকার দ্বিতীয় ডোজ ১৫ দিনে দিতে

ডেস্ক রিপোর্ট :

করোনাভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজের সময়সীমা এক মাস থেকে ১৫ দিনে আনা যায় কিনা এ ব্যাপারে দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২৩ আগস্ট) ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, যারা প্রথম ডোজ নিয়েছেন, তাদেরকে এখন দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন দ্বিতীয় ডোজের সময়টা একটু কমিয়ে দেওয়া যায় কিনা।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা এখন এক মাস দিচ্ছি। এক মাসের পরিবর্তে ১৫ বা ২০ দিন করে দিতে পারি কিনা, এ বিষয়টি আমাদের দেখতে বলেছেন। যদি সম্ভব হয় তাহলে আমরা সেটা করবো।

তিনি আরও বলেন, অন্যান্য দেশে প্রথম ডোজের ১৫ দিন পর দ্বিতীয় ডোজ দেয়া হয়। সেই সব দেশের রেফারেন্স টেনে বলা হয়েছে। এখন আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেব।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ