আজ ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ ইং

প্রথমবারের মতো দেশে তিন প্রাণীর জিনোম সিকোয়েন্স উন্মোচন

সাভার প্রতিনিধি :

দেশে নিজস্ব সক্ষমতায় প্রথমবারের মতো দেশীয় প্রজাতির গরু, ভেড়া ও হাঁসের পূর্ণাঙ্গ জেনোম সিকোয়েন্স উন্মোচন, গবেষণায় সম্ভাবনার কথা জানালেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) হলরুমে সংবাদ সম্মেলনে বিষয়টি উন্মোচন করেন প্রধান অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

এসময় মন্ত্রী বলেন, সিকোয়েন্সিং থেকে বিশ্লেষণ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি এনআইবি’র নিজস্ব যন্ত্রপাতি এবং বিজ্ঞানীদের দ্বারাই সম্পন্ন হয়েছে।

যা বাংলাদেশে জেনোম সিকোয়েন্সিং গবেষণার জন্য একটি মাইলফলক এবং ইনস্টিটিউটে কর্মরত বিজ্ঞানীদের সক্ষমতা বৃদ্ধির একটি প্রকৃষ্ট উদাহরণ। এই অর্জন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে গুরুত্বপূর্ণ সহায়ক ভুমিকা পালন করবে।

অনুষ্ঠানে এনআইবির মহাপরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সলিমুল্লাহ, প্রকল্প পরিচালক কেশব চন্দ্র দাস, বৈজ্ঞানিক কর্মকর্তা নুসরাত জাহান ও ড. আঞ্জুমান আরা ভূইয়াসহ প্রমূখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ