ফামিন জামিল :
পুটিয়া উপজেলার ২ নং বেলপুকুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড ধাদাশ গ্রামের প্রধান রাস্তা এটি। এই রাুস্তা দিয়ে আমগাছি বাজার ও দূর্গাপুর সহ প্রায় ৪০ হাজার মানুষের যাতাযাত কিন্তু একটু বৃষ্টি হলেই রাস্তার অবস্থা খুব খারপ হয়ে উঠে।
রাস্তার ওপর পানি উঠে যাই। প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটছে মানুষের যাতাযাতের ব্যাঘাত ঘটছে। ধাদাশ গ্রাম সহ আশেপাশেে এলাকার জীবনযাপন হয়ে উঠছে করুণ অবস্থা। এলাকার মানুষের সাথে কথা বললে তারা বলেন এই রাস্তার অবস্থা প্রায় ৬ মাস ধরে খারাপ গ্রাম প্রতিনিধির কাছে বিষয়টি জানালেও তার কোন উদ্যোগ দেখা যাই নাই। ধাদাশ গ্রামের মানুষের একটাই চাওয়া খুব অল্প সময়ে যেনো রাস্তার কাজ সংস্কার হয়।