রাজশাহী, আতিক খাঁন :
আজ (১৫জুলাই)বুধবার সকাল ১১টায় রাজশাহী পুঠিয়া উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে পুঠিয়া উপজেলাধীন হাট বাজারে স্বাস্থ্য মেনে চালার দিকনির্দেশনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি এম হিরা বাচ্চু চেয়ারম্যান পুঠিয়া উপজেলা পরিষদ রাজশাহী।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃওলিউজ্জামান উপজেলা নির্বাহী অফিসার পুঠিয়া রাজশাহী।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃরেজাউল ইসলাম অফিসার ইনচার্জ পুঠিয়া থানা রাজশাহী, মোঃররবিউল ইসলাম রবি, মেয়র পুঠিয়া , পৌরসভা, রাজশাহী।
বানেশ্বর হাট ইজারদার ওসমান আলী ঝলমলিয়া হাট ইজারাদার সহ পুঠিয়া উপজেলা পরিষদও পুঠিয়া উপজেলা প্রশাসনের অনন্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
এ আলোচনা সভায় হাট-বাজারসহ স্বাস্থ্য, বিধি মেনে কোরবানি হাট বিষয় আলোচনা করা হয়।
উপজেলার নির্দেশনাবলী তুলে ধরা হলো ঃ
১. হাট বসানোর জন্য পর্যাপ্ত খোলা জায়গা নির্বাচন করতে হবে। কোন অবস্থায় বদ্ধ জায়গা হাট বসানো যাবে না।
২. হাট ইজারাদার কর্তৃক হাট বসানোর আগে মহামারী প্রতিরোধী সামগ্রী যেমন মাস্ক সাবান, জীবাণুমুক্তকরণ, সামগ্রী ইত্যাদি সংগ্রহ করতে হবে। পরিষ্কার পানি সরবরাহ হাত ধোয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে তরল সাবান সাধারণ/ সাবানের ব্যবস্থা রাখতে হবে। নিরাপদ বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৩. পশুরহাটে সাথে জড়িত সকল কর্মকর্তা-কর্মচারী ও হাট কমিটির সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হাট কমিটির সহ সকলের ব্যক্তিগত সুরক্ষার জোরদার করা এবং মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে।
৪. হার্ট এর সাথে জড়িত সকল কর্মীদের স্বাস্থ্যবিধি নির্দেশনা দিতে হবে। জনস্বাস্থ্যের বিষয়গুলি যেমন মাক্স এর সঠিক ব্যবহার, হাঁচি-কাশির শিষ্টাচার শারীরিক দূরত্ব হাত ধোয়া জীবাণুমুক্তকরণ বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। স্বাস্থ্যবিধি সমূহ সার্বক্ষনিক মাইকে প্রচার করতে হবে।
৫. মাক্স ছাড়া কোনো ক্রেতা বিক্রেতা হাটের ভিতরে প্রবেশ করতে পারবেন না। হাট কর্তৃপক্ষ চাইলে বিনামূল্যে মাছ সরবারহ করতে পারবেন বা এর মূল্য নির্ধারণ করে দিতে পারেন।
৬. হাটে উপজেলা প্রশাসন কর্তৃক ডিজিটাল পর্দায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিধি প্রচার করতে হবে।
৭. পশুর হাটে প্রবেশের জন্য গেট( প্রবেশ পথ ও বাহির পথ) নির্দিষ্ট করতে হবে।
৮. পর্যাপ্ত পানি ও ব্লিচিং পাউডার দিয়ে পশুর বর্জ্য দ্রুত পরিষ্কার করতে হবে। কোথাও জল বাহিত তৈরি করা যাবে না।
৯. উপজেলা /ইউনিয়ন পরিষদ কর্তৃক একাধিক মেডিকেল টিম গঠন করে সেবা প্রদানের ব্যবস্থা করা হবে। মেডিকেল টিমের নিকট শরীরের তাপমাত্রা মাপার জন্য ডিজিটাল থার্মোমিটার রাখা হবে, যাতে প্রয়োজনে হাটে আসা সন্দেহজনক পূর্ণ আক্রান্ত ব্যক্তি দ্রুত চিহ্নিত করা যায়। তাছাড়া তাৎক্ষণিকভাবে রোগীকে আলাদা করে রাখার জন্য প্রতিটি হাটে একটি আইসোলেশন ইউনিট (একটি আলাদা কক্ষ) রাখা যেতে পারে।
১০. একটি পশু থেকে আরেকটা পশু এমনভাবে রাখতে হবে যেন ক্রেতাগণ কমপক্ষে তিন ফুট বা ২ হাত দূরত্ব বজায় রেখে পশু ক্রয় করতে পারে।
১১. ভিড় এড়াতে মূল্য পরিশোধ ও হাসিল আদাই কাউন্টার সংখ্যা বাড়াতে হবে।
১২. মূল্য পরিশোধের সময় সারিবদ্ধ ভাবে লাইনে দাঁড়ানোর সময় কাল যেন কম হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে লাইনের ৩ ফুট কমপক্ষে দুই হাত দূরত্ব বজায় রেখে দাঁড়াতে হবে। প্রয়োজনে রেখা টেনে গোলচিহ্ন দিতে হবে।
১৩. সকল পশু একত্রে হাটে প্রবেশ না করিয়ে, হার্টের ধারণ ক্ষমতা অনুযায়ী প্রবেশ করাতে হবে।
১৪. হাটে প্রবেশের সুযোগ দিতে হবে। অবশিষ্ট ক্রেতাগণ হাটের বাহিরে নিরাপদ দূরত্ব বজায় রেখে অপেক্ষা করবেন। একটি পশু ক্রয়ের জন্য এক বা দুই জনের বেশি করে তাতে প্রবেশ করবেন না।
১৫. অনলাইনে পশু কেনাবেচার জন্য জনগণকে উৎসাহিত করা যেতে পারে।
১৬. স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় করে সকল কাজ নিশ্চিত করতে হবে।
ক্রেতা বিক্রেতাদের জন্য নির্দেশনাঃ
১। ক্রেতা-বিক্রেতা সকলকে অবশ্যই মাক্স পরিধান করতে হবে।
২। সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কেউ হাটে প্রবেশ করবেন না।
৩। শিশু বৃদ্ধ এবং অসুস্থ রাতে আসতে পারবেন না।
৪। পশুরহাটে প্রবেশের পূর্বে ও বাহির হবার সময় তরল সাবান সাধারণ /সাবান এবং পানি দিয়ে হাত ধুতে হবে।
৫। মূল্য প্রদান এবং হাটে প্রবেশ ও বের হওয়ার সময় কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রেখে সারিবদ্ধ ভাবে লাইনে দাঁড়াতে হবে।
৬। হাট কমিটি, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী, বাহিনী এবং স্বাস্থ্য বিভাগের সকল নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।
পশু কোরবানি কালীর নির্দেশনাঃ
১। পশু কুরবানীর সময় প্রয়োজনের অধিক লোকজন একত্রিত হবেন না এবং কোরবানির মাংসের সংগ্রহের জন্য
একত্রে অধিক লোকজন চলাফেরা করতে পারবেন না।
২। পশুর চামড়া দ্রুত অপসারণ করতে হবে এবং কোরবানির নির্দিষ্ট স্থানে ব্লিচিং পাউডার দ্রবন দিয়ে ভালোভাবে জীবাণুমুক্ত করে নিতে হবে।