পুঠিয়া নিজস্ব প্রতিবেদক আতিক :
রাজশাহীর পুঠিয়ায় ৬নং জিউপাড়া ইউনিয়ন চেয়ারম্যান সেবার নামে দূর্নীতি ও সাধারণ জনগণকে বিভিন্ন ভাবে হয়রানি ভোগান্তির বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার দুপুরে জিউপাড়া ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে এই মানববন্ধন করে সুশীল সমাজের জনসচেতন এলাকাবাসী।
এ সময় এলাকাবাসীর পক্ষে পারভেজ রানা, কামরুল ইসলাম, আব্দুস সালাম, শরিফুল ইসলাম, মেহেদী হাসান, রাসেল আহেম্মদ, রনি, মিলন, সোহাগ সহ অনেকে উপস্থিত ছিলেন।
ভুক্তভোগী কামরুল ইসলামের তথ্য সূত্রে ;
গাওপাড়া এলাকার কামরুল ইসলাম জানান, জন্ম নিবন্ধনের কার্ডের সংশোধনের জন্য কাড জমা দিলে তথ্য সেবা কেন্দ্রের ববি আক্তার আমার নিকট থেকে ১২ শত টাকা জমা নেন। সেই সময় সাড়ে ৪ শত টাকার রশিদ দেন। অপরদিকে সেনভাগ এলাকার আব্দুস সালাম জানান, জন্ম নিবন্ধনের কার্ডের সংশোধন জন্য আড়াই শত টাকা নিয়ে কয়েক দিন থেকে ঘুরাচ্ছে,এ বিষয়ে জানতে চাইলে জিউপাড়া ইউনিয়নের গ্যান পাড়া গ্রামের বুলবুল আহমেদ গণমাধ্যমকর্মীদের আরও জানান যে আমি জন্ম নিবন্ধন আইডি কার্ডের জন্য নয় ঘুরার পর আমার জন্ম নিবন্ধন আবেদন বাতিল করেন এবং পুনরায় আমাকে জন্ম নিবন্ধন আবেদন করার জন্য বলেন,
এ বিষয় নিয়ে জিউপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হোসনেয়ারা বেগম এর কাছে জানতে চাইলে, তিনি এইসব বিষয় ভিত্তিহীন ও মিথ্যা কথা,এবং বিস্তারিত জানতে চাই লে এইসব বিষয়ে কথা বলতে চাইলে, গণমাধ্যমের কাছে বলতে চান নাই।